সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে খুননা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন (ভার্চুয়াল) করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সাথে বাগমারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৫-নভেম্বর (বৃস্পতিবার) বিকেলে ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এসময় তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা বাদশা, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর এ শেফা,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বার, পরিসংখ্যান কর্মকর্তা কাউছার আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, আশরাফ আলী, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মামনুর রশিদ মামুন, বিএনপি নেতা ও মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান জজ, বিএনপি নেতা আব্দুল জলিল, মোবারক হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।