এই ভোগান্তির শেষ কোথায়? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের রাস্তায় ফুটপাত দকলমুক্ত করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন শহরের বেশ কিছু রাস্তার ফুটপাত দকলমুক্ত করেছে। রামেক হাসপাতালের এ রাস্তাটিও দখলমুক্ত করা হয়েছে।
কিন্তু তারপরও মেডিকেলের রাস্তায় ও হাসপাতালের গেটের সামনে অটোরিকশা দাড় করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে।
ট্রাফিক পুলিশ সেখানে কাজ করলেও কোনো কাজ হচ্ছে না। সকাল থেকে বিকেল পর্যন্ত রামেক হাসপাতালের গেটের সামনে যাজট থাকছে।
লোকজন হাসপাতালে ঢুকতে ও বের হতে গিয়ে পড়ছেন বিপাকে। সাধারণ মানুষের প্রশ্ন এ ভোগান্তির শেষ কোথায়?