পাকিস্তানের মুলতানে ১৪ বছর বয়সী এক এতিম শিশুকে গাড়িচাপা দিয়ে হত্যাকারী ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে ভাওয়ালপুরে পাঞ্জাব পুলিশের বিশেষায়িত ইউনিট সিসিডির গুলিতে প্রাণ যায় তার। নিহত ব্যক্তির নাম তৌকির।
ওই শিশুটি তৌকিরের বাড়িতে কাজ করত। কিন্তু সে না বলে পালিয়ে যাওয়ার সময় তৌকির তাকে গাড়ি নিয়ে ধাওয়া দেয়। এর একপর্যায়ে শিশুটিকে থামাতে গিয়ে তিনি তার গাড়ি দিয়ে তাকে প্রচন্ড জোরে চাপা দেন। এরপর শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ। এরপর গত সোমবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মুলতানের একটি আদালত তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।