ভারতে দিল্লি দিয়ে বইয়ে যাওয়া যমুনা নদীতে ডুব দিয়ে এবং নদীর পানি খেয়ে বিজেপির এক এমপি এই নদীকে দূষণমুক্ত ও পরিষ্কার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর যমুনা পরিষ্কারের কাজ শুরু করে। আর মাত্র দেড় বছরের মাথায় এটি তারা আগের চেয়ে পরিষ্কার করে ফেলেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের লোকদের নিয়ে নদীটির সোনিয়া বিহার ঘাটে যান মনোজ তিওয়ারি নামে ওই এমপি। ওই সময় তিনি বলতে থাকেন, বিজেপি সরকার এসেই এটির দূষণের মাত্রা কমিয়ে ফেলেছে।

এ সময় তিনি জানান, মানুষ চাইলে এখন আবার যমুনায় ছট পূজা করতে পারবেন।

মনোজ তিওয়ারি বিজেপির পূর্ব দিল্লি লোকসভার সদস্য। তিনি উপস্থিত ব্যক্তিদের ওই সময় বলেন, নদীর পাড়ে যে পাখিগুলো দেখা যাচ্ছে, এটিই ইঙ্গিত দিচ্ছে নদীর পানি পরিষ্কার। কারণ পানি পরিষ্কার না হলে এখানে পাখিরা আসত না। এছাড়া তিনি দাবি করেন, এই নদীতে এখন কুমিড়ও থাকতে পারে। তার মতে, কুমিড়ও পরিষ্কার পানি ছাড়া নদীতে থাকে না।

এদিকে বিজেপি নেতার এমন দাবির পর এর পাল্টা জবাব দিয়েছে আম আদমি পার্টি। মনোজ তার ভিডিওতে দাবি করেন, আম আদমি দীর্ঘদিন ক্ষমতায় থেকেও নদীটি পরিষ্কার করতে পারেনি।

এর জবাবে দলটির সদস্য ও সাবেক মন্ত্রী সৌরভ ভার্দাজ লিখেছেন, “বিজেপির এই প্রতারকরা দিল্লি সম্পর্কে কোনো কিছই জানে ন্।া এটা সবাই বেশ ভালোভাবে জানে যে যমুনা নদীর পাল্লা থেকে ওয়াজিরাবাদ পর্যন্ত ২৬ কিলোমিটার কোনো দূষণ নেই। এই জায়গাটি সবসময় তুলনামূলকভাবে পরিষ্কার থাকে। আম আদমি সরকারের সময়ও এই স্থানটি পরিষ্কার ছিল।”

সূত্র: এনডিটিভি