ভারতের হায়দরাবাদে নিজের বাসায় এক সফটওয়্যার কর্মীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রবিবার ভোরে ২৯ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা নিয়ে তার মৃত্যুর পরিপ্রেক্ষিত তদন্ত শুরু করেছে।

মৃত তরুণীর নাম অর্চনা চৌধুরী মালিক। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। হায়দরাবাদের মাইন্ডস্পেস আইটি করিডরের একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন।


পুলিশ জানায়, ভোর আড়াইটার দিকে অর্চনা এক সহকর্মীকে ভিডিও কল করেন। ওই সময় ওই সহকর্মী মায়ের সঙ্গে হায়দরাবাদের বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন। অভিযোগ রয়েছে, তাকে বিয়ে না করলে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন অর্চনা।

ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
পুলিশের ভাষ্য, পরে ওই সহকর্মী বারবার যোগাযোগের চেষ্টা করলেও অর্চনার কোনও সাড়া পাননি। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি অর্চনার ফ্ল্যাটে পৌঁছে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। মাধাপুর থানার পুলিশ জানায়, টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে অর্চনাকে মৃত অবস্থায় পায়।

পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। ফরেনসিক টিম সেখানে গিয়ে আলামত সংগ্রহের জন্য পরিদর্শন করে। ময়নাতদন্তের জন্য অর্চনার মরদেহ ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীরা মৃত্যুর আগের পরিস্থিতি খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে কথিত সম্পর্ক ও অন্যান্য সম্ভাব্য কারণ।