বাঘার মীরগঞ্জ পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৬৩ কেজি ওজনের ৬টি বাগাইড় মাছ। এর মধ্যে সাড়ে ১২ কেজি ওজনের ২টি ও সাড়ে ৯কেজি ওজনের ৪টি।
শনিবার (২৫-১০-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার পদ্মায় এক জেলের জালে মাছগুলো ধরা পড়ে। পরে স্থানীয় ব্যাপারি নাসির উদ্দিন মাছগুলো কিনে মীরগঞ্জ বাজারে তোলেন। মাছগুলো দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। নাসির উদ্দিন জানান,ওজন ভেদে মাছগুলো কিনেছেন ১০৫০ থেকে ১০৭০ টাকা কেজি দরে। তিনি বিক্রির জন্য প্রতি কেজি মাছের দাম চেয়েছেন ১১০০ টাকা করে। তবে এই দামে ক্রেতা না পেয়ে মাছগুলো বগুড়া অথবা ঢাকায় নিয়ে বিক্রির কথা জানিয়েছেন। মাছগুলো যে জেলের জালে ধরা পড়েছে তার নাম বলতে রাজি হননি তিনি।
স্থানীয় ব্যপারি নাসির উদ্দিনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের ইউনিয়নের মীরগঞ্জ গ্ৰামে।
স্থানীয় তোয়াজ উদ্দিন জানান, রাতের বেলায় এতো দাম দিয়ে মাছ কেনার মানুষের চেয়ে দেখার মানুষের ভিড় ছিল বেশি।