বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মিজানুর রহমান মিনুকে দেখতে যান রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময়  রাষ্ট্রপতি ভূমিমন্ত্রী  শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।

ভূমিমন্ত্রী মহোদয়ের অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থনা করছেন। তবে ভুমিমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার এপিএস নাজমুল হক ডিকেন।