ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং তা গোটা অঞ্চলের জন্য কী বয়ে আনবে, সে বিষয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের জাফাভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার আবেদ আবু শাহদে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর জানিয়েছে।

আবু শাহদে বলেন, ইসরায়েলের সামনে থাকা নিরাপত্তা হুমকি, অঞ্চলে যা ঘটছে এবং ইরানে যা ঘটেছে, তা বিবেচনায় নিলে তাৎক্ষণিক কিছু ঘটবে বলে তিনি সন্দেহ করেন।

আবারও প্রেসিডেন্ট হওয়ার ‘আকাশ কুসুম স্বপ্ন’ দেখছেন ট্রাম্পআবারও প্রেসিডেন্ট হওয়ার ‘আকাশ কুসুম স্বপ্ন’ দেখছেন ট্রাম্প
তিনি বলেন, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েলি জনগণ ও সরকার, উভয়ের মধ্যেই আরও উগ্রতা ও চরমপন্থা দেখা যাবে। আবু শাহদের ভাষ্য, সাম্প্রতিক কিছু জরিপে দেখা যায়, ইসরায়েলি সমাজ যত হুমকির মধ্যে আছে বলে মনে করে, তত ডানে ঝোঁকে এবং আরও চরম দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। ওই জরিপগুলোতে নেতানিয়াহুর জোট বর্তমানে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম।

আবু শাহদে বলেন, নির্বাচনের আগে নেতানিয়াহু কিছু শুরু করার চেষ্টা করতে পারেন। তিনি দীর্ঘদিন ক্ষমতায় আছেন, আর আমার মনে হয় না তিনি তা ছাড়ার পরিকল্পনা করছেন। একই ক্ষমতা ধরে রাখতে তিনি সবকিছুই ব্যবহার করবেন।