নওগাঁর মান্দায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ দশমিক ২ লিটার চোলাই মদ এবং ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার বেলা ১১টা ৫ মিনিটে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের চক জামদৈই বাজারে অভিযান চালিয়ে ১৫ দশমিক ২ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,ভালাইন সরদারপাড়ার জাহানে আলমের ছেলে মো. তাইজুল ইসলাম (৫৫) এবং ভালাইন আদিবাসীপাড়ার মৃত রবি পাহানের ছেলে শ্রী রাম প্রসাদ পাহান (৫৪)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চন মীরপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,মহাদেবপুর উপজেলার বিনোদপুর মাস্টারপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে মো. আব্দুল লতিফ (৪২), মৃত ফরেজ আলীর ছেলে মো. জেহের আলী (৪৫) এবং পাঠাকাটা কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আকাশ (২৩)। উদ্ধারকৃত মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।