চট্টগ্রামের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমজাদ চৌধুরী ও মোরসালিন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।