যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে তার পদ থেকে সরানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সম্পর্কে অবগত দু’জন কর্মকর্তা রয়টার্সকে এ ত্যথ নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এআই চিপ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহীর জেনসেন হুয়াংকে ঘিরে সৃষ্ট গুপ্তচর কেলেঙ্কারির প্রেক্ষাপটে এ আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, এনভিডিয়ার নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে’র পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ার পর থেকেই মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে আছেন লুটনিক। অনেক আইন প্রণেতার অভিযোগ— ট্রাম্প প্রশাসন চীনের বেশ কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য কালো তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া, চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর সরকার যথাযথ নজরদারি করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

মার্কিন এমপিদের অভিযোগ, চীনে এআই চিপ পাঠানো বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নেননি লুটনিক।

হোয়াইট হাউসের কর্মকর্তারা লুটনিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন—রয়টার্সের এমন প্রতিবেদনের পর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া। তবে বৃহস্পতিবার দিনের শুরুতে হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে, “বাণিজ্যমন্ত্রী এবং তার দায়িত্ব পালনের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।”

এদিকে বৃহস্পতিবার সিএনএনের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্তরাষ্টের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্য জন কেনেডিকে প্রশ্ন করা হয়েছিল, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না। জবাবে জন কেনেডি বলেছেন, “আমি এখনও জানি না।”

তবে সিএনএনকে তিনি বলেছেন যে তিনি এবং আরও বেশ কয়েকজন আইনপ্রণেতা এ ব্যাপারে লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদ করতে চান।