প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের এক অনন্য নিদর্শন নাগলিঙ্গম ফুল। অদ্ভুত গঠন, আকর্ষণীয় রং আর ব্যতিক্রমী সৌন্দর্যের কারণে সহজেই মানুষের দৃষ্টি কাড়ে এই ফুল। গাছের ডালপালায় নয়, সরাসরি কাণ্ড থেকে থোকায় থোকায় ফুটে ওঠে নাগলিঙ্গমের ফুল। যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এক অপূর্ব দৃশ্য।
গোলাপি, লালচে ও হলুদাভ রঙের মিশেলে ফুলটির গঠন বেশ রহস্যময়। ফুলের ভেতরের অংশ দেখতে অনেকটা সাপের ফণার মতো হওয়ায় এর নাম হয়েছে নাগলিঙ্গম। অন্যদিকে, এর ফল দেখতে অনেকটা কামানের গোলার মতো। এ কারণেই ইংরেজিতে গাছটি পরিচিত ‘ক্যাননবল ট্রি’ নামে।
দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের আদি এই গাছ এখন বিশ্বের বিভিন্ন দেশে শোভাবর্ধক বৃক্ষ হিসেবে পরিচিত
ছবিঘর
প্রকৃতির বিচিত্র রহস্যময়, নাগলিঙ্গম ফুল