জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সাইডলাইনে তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বি-পক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।