যুক্তরাষ্ট্রের কঠোর রফতানি নিষেধাজ্ঞা ও ট্রেড ব্ল্যাকলিস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার (ঘারফরধ) অত্যন্ত শক্তিশালী এআই চিপ সংগ্রহ করেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক প্রকিউরমেন্ট বা ক্রয় সংক্রান্ত রেকর্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শিয়ানভিত্তিক ‘নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি’ (ঘড়ৎঃযবিংঃবৎহ চড়ষুঃবপযহরপধষ টহরাবৎংরঃু) অভ্যন্তরীণ সরবরাহকারীদের মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এনভিডিয়ার এআই মডেল প্রশিক্ষণের উপযোগী সর্বাধুনিক ‘এইচ২০০’ (ঐ২০০) চিপ এবং এআই সার্ভার অ্যাক্সেস বা ভাড়া নিয়েছে। সামরিক গবেষণা এবং মিসাইল প্রোলিফেকটেশন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এনটিটি লিস্ট’ বা ট্রেড ব্ল্যাকলিস্টে ২০০১ সাল থেকেই অন্তর্ভুক্ত রয়েছে এই চীনা শিক্ষাপ্রতিষ্ঠানটি।

রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির সাইবার সিকিউরিটি স্কুল এবং অন্যান্য বিভাগ দেশীয় থার্ড-পার্টি বা স্থানীয় ভেন্ডরদের মাধ্যমে এই প্রযুক্তিগত সুবিধাগুলো নিশ্চিত করেছে। শুধু তাই নয়, সরাসরি এইচ২০০ চিপ কেনার পাশাপাশি এই চিপ সংবলিত সার্ভার এবং নিষেধাজ্ঞাভুক্ত এ১০০ (অ১০০) ও এ৮০০ (অ৮০০) চিপের ক্লাউড অ্যাক্সেসও ভাড়া নেওয়া হয়েছে। মার্কিন সরকারের নীতিমালা অনুযায়ী, ব্ল্যাকলিস্টে থাকা কোনো প্রতিষ্ঠানের কাছে এই ধরনের উচ্চপ্রযুক্তির মার্কিন প্রযুক্তি রফতানি কঠোরভাবে নিষিদ্ধ হলেও সাপ্লাই চেইনের ফাঁকফোকর গলিয়ে চীনের প্রতিরক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই চিপ হাতে পাওয়া ওয়াশিংটনের নীতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা কঠোর হওয়া সত্ত্বেও বিকল্প পন্থায় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক গবেষণা খাতে বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপগুলোর প্রবেশ ঠেকানো কতটা দুরূহ, এই ঘটনাই তা আবারও প্রমাণ করল। সূত্র: আল-জাজিরা।