রাজশাহীর দুর্গাপুরে শীতকালীন সবজি চাষ করে বাজারে দাম পাচ্ছেন না চাষিরা। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫ থেকে ২৫ টাকার মধ্যে। এমনকি কাঁচা মরিচও বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা থেকে ২৫ টাকা কেজি দরে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
ক্রেতারা তাদের পছন্দের সবজি মাত্র এক থেকে দেড়শো টাকায় ভোরতে পারছেন তাদের বাজার ভ্যাগ। তবে উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য অনেক কম হওয়ায় লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। অনেক কৃষকের অভিযোগ, মাঠ থেকে সবজি তুলে বাজারে বিক্রি করে শ্রমিকের মজুরিও উঠছে না।
কৃষকদের আশঙ্কা, দীর্ঘদিন এমন দরপতন অব্যাহত থাকলে শীতকালীন সবজি চাষে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।
মঙ্গলবার দুর্গাপুর উপজেলার সিংগা হাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বেশ কম। সিংগা হাটে প্রতি কেজি ফুলকপি ১০ টাকা পাইকারি ও ২০ থেকে ২৫ টাকা খুচরা, বাঁধাকপি ২০টাকা পিস, টমেটো ৩০ টাকা কেজি, করলা ১৫ টাকা পাইকারি ও ২০ থেকে ২৫ টাকা খুচরা,কচু ২০ টাকা পাইকারি ও ৩০ টাকা খুচরা, পটোল ৮ টাকা কেজি পাইকারি ও ১৫ টাকা খুচরা, ঢেঁড়স ২০ টাকা কেজি পাইকারি ও ৩০ টাকা খুচরা এবং শিম ৩০ টাকা কেজি, মূলা ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়াও পেঁপে ১০ টাকা কেজি, কাঁচা মরিচ ২৫ টাকা, চালকুমড়া প্রতিটি ১৫ টাকা বিক্রি হচ্ছে। লালশাক, পালংশাক, সবুজশাক বিক্রি হচ্ছে প্রতি মুঠা ১০ টাকায়।
সিংগা হাটে ফুলকপি বিক্রি করতে আসা চুনিয়াপাড়া গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, ‘দুই মণ ফুলকপি নিয়ে বাজারে এসেছি। প্রতি মণ মাত্র ৭০০ টাকা দরে পাইকারি বিক্রি করছি। অর্থাৎ কেজিপ্রতি দাম পড়ছে ১৭ টাকা কেজির মতো। অথচ মাঠ থেকে ফুলকপি তোলা, পরিবহন ভাড়া ও হাটের খাজনাসহ সব মিলিয়ে আমার খরচ হয়েছে ৪৬০ টাকা। এভাবে বিক্রি করলে উৎপাদন খরচই উঠবে। তবে প্রথম দিকে তিনি ভালো দাম পেয়েছিলেন।
বাজারে সজবি বিক্রি করতে আশা আরো বেশ কয়েকজন চাষি জানান, এসময় বাজার দখল করে নেয় বিভিন্ন সবজী। শীতকালে প্রচুর সবজি চাষ হয়। তাই এসময় দামটা কিছুটা কম থাকে তাই বলে এত কম না। এবারে সবজির দাম অনেক কম। এ বাজারে সবজি বিক্রি করলে উৎপাদন খচর তুলতে চাষিদের কষ্ট হয়ে পড়বে।
অন্যদিকে বাজারে সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, ২০ টাকার মধ্যেই এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে। আগে যেসব সবজি কেজিপ্রতি ৫০ টাকা বা তার বেশি দামে কিনতে হয়েছে, সেগুলো এখন ২০ টাকার নিচেও পাওয়া যাচ্ছে। ১০০ টাকা হলেই ব্যাগ ভরে যাচ্ছে। এতে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের বাজার খরচ কিছুটা কমেছে।
এদিকে সচেতন মহল মনে করেন, বাজারে পণ্যের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা যেমন জরুরি, তেমনি কৃষক ও ব্যবসায়ীদের উৎপাদন খরচ এবং ন্যায্য মুনাফা নিশ্চিত করাও প্রয়োজন।
কারণ, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে সবজি উৎপাদনে আগ্রহ হারাতে পারেন। তাই ভোক্তার স্বস্তি ও কৃষকের ন্যায্য দামষ্ণদুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের পক্ষে জরুরী বলে মনে করেন তারা।