লিয়াংপেই এআই নামের অ্যাপটি গ্রাহকদের কাছ থেকে বার্ষিক ২৮,১৫৫ রুপি (২ হাজার ইউয়ান) ফি নিচ্ছে এবং তিন বছরের মধ্যে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের গ্যারান্টি দিচ্ছে।
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবেপাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
সম্পর্কগুলো যাতে স্থায়ী হয়, সে জন্য প্রচলিত অ্যাপগুলোর মতো একসঙ্গে অনেকের সাথে চ্যাটের সুযোগ না দিয়ে অ্যাপটিতে একবারে কেবল একজনের সঙ্গেই যোগাযোগ করা যায়। মুনশট এআই-এর সাবেক প্রযুক্তি প্রধান জেং সিনক্সুন প্রতিষ্ঠিত এই এআই অ্যাপটিতে ২০ মিনিটের চ্যাটের মাধ্যমে ব্যবহারকারীর পারিবারিক পটভূমি, শিক্ষা, ক্যারিয়ার, ব্যক্তিত্ব ও জীবনধারার পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করা হয়।
জেং সিনক্সুন বলেন, একজনের সঙ্গে যোগাযোগের নিয়মটি দুই পক্ষকেই একটি সম্পর্ক তৈরিতে আরও বেশি মনোযোগ ও প্রচেষ্টা দিতে সাহায্য করে। এমনকি এটি সফল না হলেও খাঁটি যোগাযোগের পরই সেই সিদ্ধান্তে পৌঁছানো যায়।
আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী নিয়ে অ্যাপটি ইতোমধ্যে ১৫ মিলিয়ন ইউয়ান তহবিল সংগ্রহ করেছে।
অন্যদিকে জনসংখ্যা সংকটে থাকা সিঙ্গাপুর গত সেপ্টেম্বরে সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন ডেটিং অ্যাপ চালু করেছে। দেশটির টিএফআর মাত্রা হ্রাস পেয়ে ২০২৫ সালে জন্মহার ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোয় কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক তৈরি ও সন্তান জন্মদানে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।