মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে বিষয় ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনা আবেদন করেছেন। বার্তা সংস্থাটির তথ্যমতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। 

ওই চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। মানচিত্রদেখুনচিঠিতে বলা হয়, অন্তর্র্বতী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। 

তবে রয়টার্সের এই চাঞ্চল্যকর দাবির বিপরীতে সম্পূর্ণ বিপরীত তথ্য দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করেছে যে, শেখ হাসিনা বা তার আইনজীবীদের কাছ থেকে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো আবেদন বা চিঠি তাদের হস্তগত হয়নি। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরটির বিপরীতে বাংলাদেশের কূটনৈতিক ও প্রশাসনিক মহলের পক্ষ থেকে আবেদন পাওয়ার এই দাবি সরাসরি ও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হলো।