সড়ক দুর্ঘনার রাজশাহী অঞ্চলে ১০০ ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত  করা হয়েছে। রাজশাহীসহ এসব মহাসড়কগুলোতে প্রতিনিয়তই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। দুর্ঘটনার কারণগুলোর মধ্যে সংকীর্ণ রাস্তা, বিপজ্জনক বাঁক, অতিরিক্ত গতি এবং পর্যাপ্ত ট্রাফিক সাইন বা ডিভাইডারের অনুপস্থিতি। এছাড়া চালকদের অসচেতনতা, লাইসেন্সহীন ছোট যানবাহনের বেপরোয়া চলাচল এবং ফিটনেসবিহীন গাড়ি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

সাম্প্রতিক গবেষণায় এই অঞ্চলের বহু স্পটকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেখানে মৃত্যুর হারও অত্যন্ত বেশি। প্রাণহানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক প্রশস্তকরণ, চালকদের প্রশিক্ষণ এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আর প্রাণহানি কমাতে সড়ক বিভাগ রোড সেফটি প্রকল্পের আওতায় সাইন সিগন্যাল, রোডমার্কিং, চালকদের প্রশিক্ষণ, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও ট্রাফিক আইন বাস্তবায়নে জোর দিতে হবে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৫ সালে রাজশাহী বিভাগে শুধু জাতীয় মহাসড়কে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ৪২০টি দুর্ঘটনায় মারা গেছেন ৩৭০ জন।

জানা গেছে- ২০২৬ সালের ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ধাক্কায় ১৪ জনের প্রাণ যায়। এই ঘটনার একযুগ আগে একই দিন অর্থাৎ ২০১৪ সালের ২০ অক্টোবর বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণ যায়। এছাড়া ২০২১ সালে নাটোর-রাজশাহী মহাসড়কের কাঁটাখালিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ১৭ পুড়ে অঙ্গার হয়ে যায়। এছাড়া একই সড়কে পুঠিয়ার ঝলমলিয়া বাজারে বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত হন।

চলতি বছর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক খুলনা-রাজশাহীর ২৬৯ কিলোমিটার মহাসড়কের দুর্ঘটনা প্রবণতা, কারণ বিশ্লেষণ এবং ১০০ টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছেন। এরমধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বড়াইগ্রাম, দাসুরিয়া, বোনপাড়া, ঝলমলিয়া, পুঠিয়া, কাটাখালি। এছাড়া রাজশাহী জেলায় বারবার দুর্ঘটনা ঘটে এমন হটস্পট ৪৩টি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান প্রামানিক বলেন, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি রাস্তা চিকন। সেই রাস্তা চিকনের জায়গায় স্কুল, কাঁচাবাজার আছে। সেই জায়গায় রোডের যে ধরনের ট্রাফিক সাইন দরকার ওটা যদি আপনার মার্কিং সিস্টেমে না আসে তাহলে সেক্ষেত্রে গাড়ির স্পিড তো কম হবে না। এর ফলে ঘটতে পারে ‍দুর্ঘটনা।

গবেষণা সংশ্লিষ্টরা বলছেন, হাটিকুমরুল ইন্টারসেন্স থেকে নাটোরের বোনপাড়া ব্যস্ততম সড়ক। উত্তরাঞ্চলের হাজারো যানবাহন ছুটে চললেও সড়ক হয়নি প্রশস্ত। এই সড়কের ৩১ কিলোমিটারে ২৫টি বাঁক। নাটোর-রাজশাহী মহাসড়কের বোনপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ৫০টি ঝুঁকিপূর্ণ বাঁক। রাজশাহী নওগাঁ মহাসড়ক, কাশিয়াডাঙ্গা, আমনুরা, খড়খড়ি, বাগমারা, পুঠিয়া বাঘা সড়কে অন্তত ৪৬টি বাঁক। এসব বাঁকে প্রায়ই ঘটছে মুখোমুখী সংঘর্ষসহ প্রাণঘাতী দুর্ঘটনা। এই রাস্তাটা আনুপাতিকহারে দুর্ঘটনা বেশি। দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি। এছাড়া সরু সড়কে বিপজ্জনক বাঁক, ড্রাইভিং গানের ঘাটতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ক্লান্ত ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ফিটনেসবিহীন যান, দীর্ঘগতির তিন চাকার যানের অবাধ চলাচল এবং সচেতনতার অভাবে প্রতিনিয়ত ঝরছে প্রাণ।

নিরাপদ সড়ক আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, ব্যস্ততম রাস্তাতে কোনো ডিভাইডার নাই। আমরা যদি একটা ডিভাইডার দেই, তাহলে মুখামুখি সংঘর্ষ হওয়ার কোনো স্কোপ থাকে না।

এ বিষয়ে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, রাস্তায় লাইসেন্সবিহীন সিএনজি চলে। যারা সিএনজি চালাচ্ছেন তারা বিভিন্ন সাব রোড থেকে মহাসড়কে উঠছে। তারা বেপরোয়া গতি দিয়ে মেইন রোডে উঠে যাচ্ছে। এর ফলে সেই সময় কোনো যানবাহন আসলে মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

এ বিষয়ে সওজ, সড়ক বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, সড়কের কোথাও সাইন সিগন্যালের সমস্যা, পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের সমস্যা, বাঁক আছে বা ন্যারো সড়ক সেগুলার ক্ষেত্রে বিফোর এক্সিডেন্ট ইন্টারভেনশনগুলো রোড সেফটি প্রজেক্ট থেকে নেওয়া হবে। আফটার ক্ল্যাশ ফ্যাটালিটিটা কমানোর জন্য এই অ্যাম্বুলেন্স, ইমারজেন্সি ডাক্তার এবং ট্রাফিক পুলিশকে শক্তিশালী করার জন্য তাদেরকে ইমারজেন্সি ভেহিকেল দেওয়া হবে।