গত মাসের পার্লামেন্ট নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে রবিবার নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে যাবে, তা ঘোষণা করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ।
মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার নিন্দা জানালো আরব বিশ্বমদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার নিন্দা জানালো আরব বিশ্ব
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় আইজাক হারজোগ জানান, ১২০ আসনের নেসেটের মধ্যে ৬৭ জন সদস্যের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াসার পার্টির নেতা গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার সুপারিশ করেছে। অন্যদিকে, লিকুদ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়েছে ৪৬ আসনের দলগুলো।
হারজোগ বলেন, পরামর্শের ফলাফল স্পষ্ট মনে হতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আপত্তি ও অভ্যন্তরীণ বিরোধের কারণে সরকার গঠনের সক্ষমতা এখনও অনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। জোট সরকার গঠনের সম্ভাবনা মূল্যায়নে দলগুলোর নেতাদের সঙ্গে আলাদাভাবে আরও কথা বলবেন বলে জানান প্রেসিডেন্ট।
এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলারএক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার
আইজাক হারজোগ জোর দিয়ে বলেন, একটি স্থিতিশীল সরকার গঠনে তিনি সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে নেতানিয়াহু কিংবা বিরোধী জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশের আইন অনুযায়ী, নেসেটে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পাওয়ার সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট যেকোনও আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দিয়ে থাকেন।