কুয়েতে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত।
বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার আদালত এ রায় দেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি অভিযুক্তের স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। বারবার অনুরোধের পরও ছবি সরিয়ে না নেওয়ায় তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত।
পরে কর্মস্থলের কাছে অপেক্ষা করে বন্ধুর ওপর ছুরি নিয়ে হামলা চালান তিনি। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত পেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
আদালতে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। পরে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আন্তর্জাতিক
কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড