রাজশাহীর বাঘায় অবৈধভাবে ভেজাল দুই গুড় তৈরীর অভিযোগে নাসির উদ্দিন নামের এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বিশেষ অভিান চালিয়ে এই জরিমানা করেন।
জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে উপজেলার পীরগাছা গ্রামের আফু সরকারের ছেলে নাসির উদ্দিন নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরী কারখানায় দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরী করছিলেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা পুলিশকে সাথে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় ভেজাল গুড়, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংশ করা হয়।
এ বিষয়ে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বলেন, গুড়ের কারখানার মালিক অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিব দ্রব্য ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় তার জরিমানা করা হয়েছে।